তারুণ্যের উৎসব অনুর্ধ্ব-১৬ ভলিবল প্রতিযোগিতা ঝিকরা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

Youth Festival Under-16 Volleyball Competition
নিজস্ব প্রতিবেদক: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৯:৪১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৯:৪১ অপরাহ্ন
তারুণ্যের উৎসব অনুর্ধ্ব-১৬ ভলিবল প্রতিযোগিতা  ঝিকরা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
তারুণ্যের উৎসব অনুর্ধ্ব-১৬ ভলিবল প্রতিযোগিতা ঝিকরা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব অনুর্ধ্ব-১৬ ভলিবল প্রতিযোাগিতা রাজশাহী চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। ৬টি স্কুলের অংশ গ্রহনে দিনব্যাপী অনুষ্টিত প্র্রতিযোগিতায় ঝিকরা উচ্চ বিদ্যালয় স্কুল ২-০ সেটে চারঘাট ভলিবল একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অংশ গ্রহনকারী স্কুল যথাক্রমে ঝিকরা ভলিবল একাদশ, ঝিকরা উচ্চ্ বিদ্যালয়, চারঘাট ভলিবল একাডেমী, পরানপুর উচ্চ বিদ্যালয়. চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় ও কাকরামারী উচ্চ বিদ্যালয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। এ সময় জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেরাজুল ইসলামসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।