নানা কর্মসূচির মধ্য দিয়ে বাবুডাইং আলোর পাঠশালায় বিজয় দিবস উদযাপন

Great Victory Day
নিজস্ব প্রতিবেদক: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৫:৩২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৫:৩২ অপরাহ্ন
নানা কর্মসূচির মধ্য দিয়ে বাবুডাইং আলোর পাঠশালায় বিজয় দিবস উদযাপন
নানা কর্মসূচির মধ্য দিয়ে বাবুডাইং আলোর পাঠশালায় বিজয় দিবস উদযাপন

ঐতিহ্যবাহী তির নিক্ষেপ, হাঁড়িভাঙ্গা, মেয়েদের রশি টানাসহ নানা ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাবুডাইং আলোর পাঠশালায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এছাড়া এবার প্রথমবারের মত রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগিতায় অংশ নিয়ে দুটিতেই দ্বিতীয় স্থান অধিকার করে বিদ্যালয়ের স্কাউট গ্রুপ।

এ উপলক্ষে সকাল সাতটায় বাবুডাইং গ্রাম থেকে প্রায় ৩০ কিমি দূরে গোদাগাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনি অনুষ্ঠানে অংশ নেয় বাবুডাইং আলোর পাঠশালা স্কাউট গ্রুপ। এদিকে বিদ্যালয়ে সকাল নয়টায়  জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ১২টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদের বাইরে অভিভাবক ও গ্রামবাসীদের নিয়ে তির নিক্ষেপ, মেয়েদের নিয়ে রশি টানা, শিক্ষকদের নিয়ে হাঁড়িভাঙ্গা প্রতিযোগিতা ও উন্মুক্তভাবে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসী, প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিরাও যোগ দেয়।


প্রতিযোগিতা শেষে দিবসকেন্দ্রিক আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরমধ্যে কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগিতায় পুরস্কার নিয়ে বিদ্যালয়ে স্কাউট গ্রুপ আসলেই তাঁদের ফুল দিয়ে বাজনা বাজিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষার্থীরা।

দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিউল আজম, কোল নারী নেত্রী রুমালি হাঁসদা, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সহকারী শিক্ষক লুইশ মুর্মু, শিরিনা খাতুন, উম্মে কুলসুম, প্রাক্তন শিক্ষার্থী শিমন্ত টুডু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সাঈদ মাহমুদ।


প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রাক্তন শিক্ষার্থী শিমন্ত টুডু বলেন, আমরা এ বিদ্যালয়ে পড়াশোনা করে এখন কলেজে পড়ছি। ছোট থেকেই আমি বিদ্যালয়ে বিভিন্ন দিবসকেন্দ্রিক প্রতিযোগিতাগুলোতে অংশ নিয়ে পুরস্কার পেয়েছি।


আমাদের অভিভাবকরাও এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে। এ অনুষ্ঠানগুলোতে একটি সম্প্রীতির বন্ধন দেখা যায়। সকলের মাঝে ভালোলাগার সৃষ্টি হয়। এ বন্ধন অটুট থাকুক এ কামনা করি।


শফিউল আজম বলেন, এ বিদ্যালয়টি একটি অবহেলিত প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিতে এ বিদ্যালয়ের শিক্ষকদের প্রচেষ্টা খুবই আন্তরিক। তাঁদের নানা প্রচেষ্টায় শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। এ উদ্যোগকে সাধুবাদ জানাই। এ বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থীদের বন্ধুত্বমূলক আচরণ, বিদ্যালয়ের পরিবেশ আমাদের খুব ভালো লাগে।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।