ব্র্যাক শিখা প্রকল্পে অংশীজনদের সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

Training on safety held for participants of BRAC Shikha project
ছোটন সরদার ১৭ ডিসেম্বর ২০২৫ ০৩:২৫ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ১৭ ডিসেম্বর ২০২৫ ০৩:২৫ অপরাহ্ন
ব্র্যাক শিখা প্রকল্পে অংশীজনদের সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
ব্র্যাকের শিখা প্রকল্পের উদ্যোগে অংশীজনদের সুরক্ষা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাকের শিখা প্রকল্পের উদ্যোগে অংশীজনদের সুরক্ষা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাজশাহীর রানিবাজারে এসকে ফুড ওয়ার্ল্ডের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে শিখা প্রকল্পের কমিউনিটি ভলেন্টিয়ার, রোড সেফটি ও স্কুল প্রোগ্রামের প্রতিনিধি, ব্লাস্ট ও দ্বীপ শিখা প্রকল্পের প্রতিনিধিসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন সাকিব আহমেদ।

গ্রুপ ওয়ার্ক, উপস্থাপনা ও অংশগ্রহণমূলক কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণে কর্মক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন ঝুঁকি ও সমস্যা চিহ্নিত করা হয়। বিশেষভাবে কর্মক্ষেত্র ও কমিউনিটিতে যৌন হয়রানি, সাইবার বুলিং, মানসিক ও শারীরিক নির্যাতন, নিপীড়ন এবং শোষণের মতো বিষয়গুলো তুলে ধরা হয়। এসব পরিস্থিতিতে কীভাবে ভুক্তভোগী ও অংশীজনদের সুরক্ষা নিশ্চিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে সুরক্ষা–সংক্রান্ত আচরণবিধি, গ্রহণযোগ্য ও অগ্রহণযোগ্য আচরণ, সুরক্ষা নিশ্চিত করতে ব্র্যাকের ব্যবস্থাপনা কাঠামো, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক করণীয়, অভিযোগ গ্রহণ ও রিপোর্ট করার পদ্ধতি এবং কার্যকর বাস্তবায়নের কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

এতে উপস্থিত ছিলেন ব্র্যাক শিখা প্রকল্পের টেকনিক্যাল অফিসার মিতা রানী সরকার, ফিল্ড কো-অর্ডিনেটর পঙ্কজ কুমার বিশ্বাস এবং ব্লাস্ট প্রকল্পের প্রতিনিধি সোমা হাসানসহ সংশ্লিষ্ট প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা। নিরাপদ ও সহিংসতামুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে অংশীজনদের সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।