ডা: বেলায়েত হোসেন চৌধুরী স্মৃতি পরিষদ চেয়ারম্যানের বিজয় দিবস শুভেচ্ছা

Dr. Belayet Hossain Chowdhury
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ ডিসেম্বর ২০২৫ ০৬:৩৫ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ ডিসেম্বর ২০২৫ ০৬:৩৫ অপরাহ্ন
ডা: বেলায়েত হোসেন চৌধুরী স্মৃতি পরিষদ চেয়ারম্যানের বিজয় দিবস শুভেচ্ছা
ডা: বেলায়েত হোসেন চৌধুরী স্মৃতি পরিষদ চেয়ারম্যানের বিজয় দিবস শুভেচ্ছা

মহান বিজয় দিবস এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ডা: বেলায়েত হোসেন চৌধুরী স্মৃতি পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মো: লিয়াকত আলী চৌধুরী ভুট্টো শুভেচ্ছা জানিয়েছেন।

গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ডিসেম্বর। আমাদের গৌরবের বিজয়ের মাস। এই মাসের গুরুত্ব ও মর্যাদা আমাদের কাছে অপরিসীম। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দেশের জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।

তিনি কক্সবাজার পৌরসভার প্রিয় ৬নং ওয়ার্ডের আপামর জনসাধারণকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, আসুন প্রিয় কক্সবাজার পৌরবাসী বিজয়ের চেতনায় আমরা উজ্জীবিত হই। দেশপ্রেম, উন্নয়ন ও মানবসেবায় নিজেকে নিয়োজিত করি৷ সুখি ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে ভূমিকা রাখি।