জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

National Press Club elections postponed
নিজস্ব প্রতিবেদক: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৯:৪১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৯:৪১ অপরাহ্ন
জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত
আগামী ৩১ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় প্রেস ক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আগামী ৩১ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় প্রেস ক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জানানো যাচ্ছে যে, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫-এ অনুষ্ঠিতব্য “ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭’- এর সকল সভাপতি পদপ্রার্থী, একজন বাদে সকল সাধারণ সম্পাদক পদপ্রার্থীসহ অধিকাংশ প্রার্থী অনিবার্যকারণবশত নির্বাচন স্থগিত করার লিখিত আবেদন করেছেন। এ পরিপ্রেক্ষিতে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করছে।

নির্বাচনের পরবর্তী সময়সূচি ও প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।