সেন্টমার্টিন দ্বীপ নিবাস' কটেজ পরিচালনায় বিপাকে

St. Martin's Island Residence Cottages in Trouble
কক্সবাজার জেলা প্রতিনিধি : ২০ ডিসেম্বর ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন সারা বাংলা
কক্সবাজার জেলা প্রতিনিধি : ২০ ডিসেম্বর ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন
সেন্টমার্টিন দ্বীপ নিবাস' কটেজ পরিচালনায় বিপাকে
..........সংগৃহীত ছবি

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে কটেজ ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন একজন ব্যবসায়ি। তার পরিবারের ওপর চালানো হয়েছে অমানুষিক নির্যাতন।

জানা যায়, 'সেন্টমার্টিন দ্বীপ নিবাস' কটেজটি ২ বছরের জন্য ৪নং ওয়ার্ড মাঝের পাড়ার মৃত নুর মোহাম্মদের পুত্র ওসমান গণির কাছ থেকে ভাড়া নেন টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ড ধুমপ্রাংবিল নতুন পল্লানপাড়ার দুদু মিয়ার পুত্র আলী আহমদ। ২ মৌসুমের জন্য ভাড়া নেয়া কটেজটির ২৬ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে। 

এদিকে ভাড়া নেয়া কটেজটির মেয়াদ ইতিমধ্যে একবছর পার হয়েছে। ২য় মৌসুমের মেয়াদ চলছে। আলী আহমদ কটেজ পরিচালনার জন্য সম্প্রতি সেখানে অবস্থান করার সুবাদে তার স্ত্রীকেও টেকনাফ থেকে সেখানে নিয়ে যান৷ হুট করে কটেজ মালিক মৃত নুর মোহাম্মদের স্ত্রী জোহরা খাতুন ও ছেলে ওসমান গণি ও মৌলভী জয়নাল আবেদীন, আলী আহমদের অনুপস্থিতির সুযোগে তার স্ত্রীর ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘর থেকে বের করে দেন। যা প্রতিবেশীরা প্রত্যক্ষ করেছে। ঘটনার ২ ঘন্টা পর আলী আহমদ এসে হামলাকারীদের উচ্ছৃঙ্খল না করার জন্য বলেন শুধুমাত্র৷ তার ভূমিকা ছিলো একেবারে নিরব।

এদিকে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করতে মরিয়া হয়ে উঠেন উচ্ছৃঙ্খলকারিরা। তারা ১৬ ডিসেম্বর জয়নাল আবেদীন নামের একটি পেইজে অপপ্রচার চালান। যা চরম মানহানিকর ও মিথ্যাচার৷ এতে প্রকৃত ঘটনাকে আড়াল করা হয়েছে। 

আলী আহমদ বলেন, আমি আমার কিংবা আমার শ্বশুর পক্ষের কোন প্রভাব বিস্তার করিনা কখনো। ওইদিন তারা ঘটনাটি ঘটিয়েছে প্রথমত আমার অনুপস্থিতি এবং দ্বিতীয়ত আমার স্ত্রী ওখানকার স্থানীয় নয় সুযোগটি কাজে লাগিয়ে। যেহেতু তাকে মারধর এবং নির্যাতন করলে তার পক্ষে ওখানে কাউকে পাওয়া যাবে না।

আলী আহমদ বলেন, সেন্টমার্টিনবাসির কাছে আমার দাবি থাকলো আপনারাই বিচার করেন। এলাকার সম্মানিত চেয়ারম্যান ও মেম্বার আপনাদের সহায়তা কামনা করছি আমি। আপনারা যে বিচার বা সিদ্ধান্ত দিবেন তা আমি মাথা পেতে নিব। আমার প্রতি অবিচার ও ষড়যন্ত্র করা হচ্ছে।