টাঙ্গাইলের সোনালিয়া - করটিয়া রেল স্টেশন উদ্বোধন

Koratia railway station inaugurated
নিজেস্ব প্রতিবেদক: ২০ ডিসেম্বর ২০২৫ ০৮:৪২ অপরাহ্ন সারা বাংলা
নিজেস্ব প্রতিবেদক: ২০ ডিসেম্বর ২০২৫ ০৮:৪২ অপরাহ্ন
টাঙ্গাইলের সোনালিয়া - করটিয়া রেল স্টেশন উদ্বোধন

দীর্ঘ প্রতিক্ষার পর টাঙ্গাইলের সোনালিয়া-করটিয়া রেল স্টেশন উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, রেলওয়ে পাকশি বিভাগের ব্যবস্থাপক লিয়াকত আলী খান শরিফ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, করটিয়ার জমিদার সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান পন্নী, এইচএম ইনস্টিটিউট এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।

স্থানীয়রা জানান, এক যুগেরও বেশি সময় আগে স্টেশনটি নির্মাণ করা হয়। নাম জটিলতাসহ বিভিন্ন কারণে স্টেশনটি চালু হয়নি। এই রেল স্টেশন চালুর ফলে টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার কয়েক লাখ মানুষ এর সুযোগ-সুবিধা ভোগ করবে। এছাড়াও টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকার সাদত কলেজ ও করটিয়া হাটের কয়েক লাখ মানুষ সুবিধা ভোগ করবে।রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, প্রথমে একটি ট্রেন দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।