পর্যটক সেজে আত্মগোপনে থেকেও রক্ষা হলো না

Even hiding as a tourist did not save him.
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২০ ডিসেম্বর ২০২৫ ০৯:৩০ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২০ ডিসেম্বর ২০২৫ ০৯:৩০ অপরাহ্ন
পর্যটক সেজে আত্মগোপনে থেকেও রক্ষা হলো না
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে যুবদল নেতা সাইফুল ও ফারুককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ৫ জন আসামি গ্রেফতার হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে যুবদল নেতা সাইফুল ও ফারুককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ৫ জন আসামি গ্রেফতার হয়েছে।

বিজয়বাংলা নিউজকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানিয়েছেন, গত ৯ ডিসেম্বর রাতে কক্সবাজার পৌরসভার কলাতলি এলাকা হতে বাস টার্মিনালের দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে উত্তরন আবাসিক এলাকায় পৌঁছালে পেছন থেকে কতিপয় দুর্বৃত্ত একাধিক মোটরসাইকেলযোগে এসে আকস্মিকভাবে যুবদল নেতা সাইফুল ও ফারুককে গুলি করে পালিয়ে যায়। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় কক্সবাজার সদর মডেল থানার একটি আভিযানিক দল ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে তৎপরতা শুরু করে। 

১৯ ডিসেম্বর ভোরে কক্সবাজার সদর মডেল থানার আভিযানিক দল বান্দরবান পার্বত্য জেলার লামা থানাধীন মিরজিরি মাতামুহুরি রিভার ভিউ রিসোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সঙ্গে জড়িত ৫ জন আসামিকে একসাথে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জানা যায়, ঘটনার পর থেকে আসামিরা পর্যটক সেজে উক্ত স্থানে আত্মগোপনে ছিল।

গ্রেফতাররা হল কামরুল হাসান বাবু (২৬), পিতা-নাছির উদ্দিন, পূর্ব লার পাড়া, ১নং ওয়ার্ড, ঝিলংজা, কক্সবাজার, ইমরান উদ্দিন খোকা ওরফে আরিয়ান খোকা (২৫), পিতা-নজরুল ইসলাম, একই এলাকা, আব্দুল কাইয়ুম (৩৩), পিতা-মৃত সাহাব উদ্দিন, একই এলাকা, মোঃ সাকিব (২০), পিতা-ওসমান গনী, একই এলাকা, মাসুদ হাসান বকুল (১৮), পিতা-নাসির উদ্দিন, একই এলাকা।