চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ

Imdadul Haque Masud
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২১ ডিসেম্বর ২০২৫ ০৫:০০ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২১ ডিসেম্বর ২০২৫ ০৫:০০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ

২০২৬ সালের নির্বাচন কমিশন ঘোষিত  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর নাচোল ভোলাহাট) আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ইঞ্জিনিয়ার এমদাদুল হক মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার সকালের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা নির্বাচন  অফিস থেকে নির্বাচন অফিসার রবিউল আউয়ালের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীর সাথে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ইসরাইল হোসেন, সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন তুষার, চৌডালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, গোয়ালবাড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক মজনু, জামবারিয়া  ইউনিয়নের বিএনপি নেতা শাহজালাল, বিএনপির সারোয়ারসহ আরও গোমস্তাপুর নাচোল ভোলাহাট বিএনপি'র  দলের অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।