নিহত শিশু সাজিদের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
Jamaat provides financial assistance to the family of deceased child Sajid
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে নিহত শিশু সাজিদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার ২১ ডিসেম্বর সকালে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে শিশুটির বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং সাজিদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন ও ইউনিয়ন আমির জুয়েল রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিকেলে বাড়ির পাশে গভীর নলকূপের গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ। দীর্ঘ ৩২ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে মাটির প্রায় ৫০ ফুট গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।