সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত
সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।২৩ ডিসেম্বর মঙ্গলবার রাজশাহী নগরীর একটি রেস্তোরায় সুজন সুশ্বাসনের জন্য নাগরিকের আয়োজনে এই মতবিনিয়টিহয়।নগর শাখার সভাপতি পিয়ারবক্সের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি আহমেদ শফিউদ্দিন,প্রধান বক্তা ছিলেন সুজন উপদেষ্টা আশেদ আলী,বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ হোসেন,এই মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ নারী নেতৃবিন্দ উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনায় বক্তারা বলেন সুষ্ঠু নির্বাচন ও গনতান্ত্রিক উতরণে প্রথমেই সকলের সচেতনতা প দৃষ্টিভঙ্গীর পরিবর্তন প্রয়োজন।পেশীশক্তির বিচরণ ও অনৈতিক আর্থিক লেনদেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে সকলের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে, একই সাথে তারা সংস্কারের বিষয়েও তুলে ধরেন।জুলাই সনদ বাস্তবায়নে সকলের ঐক্যের আহবান জানান।