‘হৃথিবী রথ’র একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন
চাঁপাইনবাবগঞ্জের সাহিত্য সংগঠন হৃথিবী রথের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকার একটি আম বাগানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহŸায়ক আনিফ রুবেদ। এসময় অনুষ্ঠানে আগত পাবনা, নাটোর, রাজশাহীসহ জেলার কবি-সাহিত্যিকদের উত্তরীয় পরিয়ে বই উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক সুমন শামস, নাটোর থেকে আগত কবি ও শিল্পকর্মী আব্দুর রাজ্জাক, শিশু সাহিত্যিক শিবশংকর পাল, রাজশাহীর কবি জাকির হোসেন, নাদিম সিনা, এসএম তিতুমির, কবি ইহান আরভিন প্রমূখ।
বক্তারা বলেন, শিল্পসাহিত্যের মাধ্যমে অসাম্প্রদায়িক এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে হৃথিবী রথ কাজ করে। সংগঠনের মূল কাজ পাঠচক্র ও বাউল গান, বিশেষ করে লালনের গানের আসর পরিচালনা করা। এ পর্যন্ত শতাধিক পাঠচক্র ও লালন গানের আসর পরিচালনা করেছে হৃথিবী রথ। প্রতিবছর ২৫ ডিসেম্বর দিনব্যাপী এমন আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তির আয়োজন করে আসছে। বাইরের জেলাগুলো থেকেও সংগঠনের শুভানুধ্যায়ী কবি-লেখকসহ সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীরা অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন। এই দিনটি জন্য আমরা অপেক্ষা করে থাকি। অনেক আনন্দ করি। আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন মজবুত হয়।
অনুষ্ঠানে গল্প, কবিতা, সিনেমা এবং চিত্রকলা নিয়ে আলাদা আলাদা পর্ব অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী কাওসার রিপন, শীতেষ বৈরাগী, মো. কালাম, মো. জিয়াউল। স্বরচিত কবিতা পাঠ করেন কবি মারুফুল হাসান, জাকির হোসেন, রুদ্র বারী, ইয়াসির আরাফাত, করিম মোল্লা, ওয়াহিদুর রহমান, নাহিদুল হক, কাব্য মোল্লা, শাহীন ওমর, আব্দুল আজিজসহ আরও অনেকে। এছাড়া বিভিন্ন পর্বে অংশ নেন আব্দুল্লাহ আল বাকি, অর্ণব পাল, সাহানা মুহম্মদ হাসান, জয়নুল আবেদীন। বিভিন্ন পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ইহান আরভিন, আশরাফুল ইসলাম, পাণ্ডব মনদেহী, সুজান সাম্পান ও তমাল দীপ্তক।