রাজশাহীর ৬টি আসনে মনোনয়নপত্র উত্তোলন ৫৬ টি, জমা ৩৮টি

56 nomination papers withdrawn, 38 submitted in 6 constituencies
নিজেস্ব প্রতিবেদক: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজেস্ব প্রতিবেদক: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন
রাজশাহীর ৬টি আসনে মনোনয়নপত্র উত্তোলন ৫৬ টি, জমা ৩৮টি
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়নপত্র জমা ও দাখিলের শেষ দিন ছিল।

এ দিন প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে জেলায় রিটার্নিং ও উপজেলায় সহকারি রিটানিং কর্মকর্তার দপ্তরে তাদের কর্মী সমর্থকদের নিয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। তবে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে বেশ জনসমাগম তৈরি করেন। 

জেলা রিটানিং কর্মকর্তা আফিয়া আক্তার জানান, ছয়টি আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এদের মধ্যে ৩৮ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রাজশাহী-১ আসনে ছয়জন, রাজশাহী-২ আসনে নয়জন, রাজশাহী-৩ আসনে সাতজন, রাজশাহী-৪ আসনে চারজন, রাজশাহী-৫ আসনে আটজন ও রাজশাহী-৬ আসনে চারজন।


রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) :-

আসনে এদিন মনোনয়ন দাখিল করেন, জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। এ আসনে একদিন আগে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরিফ উদ্দিন। এছাড়া বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন সুলতানুল ইসলাম তারেক। এর আসনে ইসলামী আন্দোলনের আরিফুল ইসলাম মনোনয়ন দাখিল করেছেন।

রাজশাহী-২ (সদর):-

 আসনে বিএনপির প্রার্থী, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এছাড়া ইসলামী আন্দোলনের মো. ফজলুল করিম মনোনয়নপত্র দাখিল করেছেন।

রাজশাহীর ৩ (পবা-মোহনপুর) :-আসলে মনোনয়ন দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। এ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ফজলুর রহমান মনোনয়ন জমা দিয়েছেন।

রাজশাহীর-৪ (বাগমারা) :-

বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান, জামায়তের ইসলামের মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী, জাতীয় পার্টির মো. ফজলুল হক ও ইসলামী আন্দোলনের মো. তাজুল ইসলাম খান মনোনয়নপত্র দাখিল করেছেন।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর):- 

মনোনয়ন দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম এবং জামাতে ইসলামীর প্রার্থী মাওনালা মঞ্জুর রহমান ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. রুহুল আমিন। 

রাজশাহীর-৬ (বাঘা-চারঘাট) :-

আসলে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। একইদিন জামাতে ইসলামীর প্রার্থী মোহাম্মত নাজমুল হক ও ইসলামী আন্দোলনের প্রার্থী আবদুস সালাম সুরুজ মনোনয়ন দাখিল করেন।

তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। 

আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এরপর প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।