নির্বাচনে অংশ নিচ্ছে না ওয়ার্কার্স পার্টি ও জাসদ

Workers' Party and JSD not participating in elections
অনলাইন ডেস্ক ২৯ ডিসেম্বর ২০২৫ ০৯:৫২ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২৯ ডিসেম্বর ২০২৫ ০৯:৫২ অপরাহ্ন
নির্বাচনে অংশ নিচ্ছে না ওয়ার্কার্স পার্টি ও জাসদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকার কারণে তারা ভোটে অংশ নিতে পারছে না।

সোমবার (২৯ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টি জানিয়েছে, সর্বোচ্চ উদ্যোগ নেওয়া সত্ত্বেও পরিস্থিতি নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করেছে। ওয়ার্কার্স পার্টি আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অংশ ছিল। দলের সভাপতি রাশেদ খান মেনন বর্তমানে নিউমার্কেটে এক ব্যবসায়ী হত্যার মামলায় কারাগারে রয়েছেন।

 সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা প্রস্তুত: প্রধান উপদেষ্টা

একই দিন জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদও আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। জাসদ বিবৃতিতে জানায়, তারা কোনো “একপাক্ষিক ও একতরফা” নির্বাচনে অংশ নেবে না।

দলটির অভিযোগ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুস্পষ্টভাবে নিরপেক্ষ নয় এবং একটি অসাংবিধানিক গণভোট ও একপাক্ষিক সংসদ নির্বাচন আয়োজন করছে। জাসদ মনে করছে, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পরিবর্তে সরকারের এই উদ্যোগ ভোটের স্বচ্ছতা ও অংশগ্রহণের পথে বাধা সৃষ্টি করছে।