বগুড়ার সারিয়াকান্দিতে ইউসেপ’র প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠান ও উপবৃত্তি বিতরণ অনুষ্ঠিত
বগুড়ার সারিয়াকান্দিতে ইউসেপ বাংলাদেশ এর পরিচালনায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইলেট্রিশিয়ান, কনজিউমার ইলেকট্রনিক্স এবং টেইলরিং এন্ড ড্রেস মেকিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠান ও উপবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এবং ইউসেপ বাংলাদেশ এর পরিচালনায় অংশীদারিত্ব প্রকল্প মা ফাতেমা (রাঃ) মহিলা উন্নয়ন ও প্রশিক্ষণ কমপ্লেক্স, সারিয়াকান্দি, বগুড়ায় ৬ষ্ঠ পর্বের ৪র্থ ব্যাচের সমাপনি ও উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সরকারের সাবেক মূখ্যসচিব ড. আব্দুল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তাসহ ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও মা ফাতেমা (রাঃ) মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্সের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোছা. খালেদা ইয়াসমিন।
ট্রেনিং কার্যক্রমে আদিবাসিসহ অন্যান্য পিছিয়েপড়া জনগোষ্ঠীর অংশগ্রহন এবং কর্মসংস্থানের বিষয়টিকে নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাগন ভূয়সী প্রশংসা করেন।