রাজশাহীতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Begum Khaleda Zia's funeral in absentia
নিজেস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৩:১০ অপরাহ্ন সারা বাংলা
নিজেস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৩:১০ অপরাহ্ন
রাজশাহীতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
রাজশাহীতে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীতে  সাবেক  প্রধানমন্ত্রী  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী মহানগরীর টিবাপাড়া গৌরস্থান ঈদগাহ মাঠে  ২৩ ,২৪ ও ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা  বিএনপি নেতা এ্যাড. এরশাদ আলী ঈসা, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এখলাস উদ্দিন রমিসহ   মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা । জানাজা শুরুর আগে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্র রাখেন  বীর মুক্তিযোদ্ধা  বিএনপি নেতা এ্যাড. এরশাদ আলী ঈসা।বিএনপি ছাড়াও বিভিন্ন দলের নেতাকর্মী, আইনজীবী সাংস্কতিক ব্যাক্তিবর্গ সহ  সর্বস্তরে মানুষ । 

জানাজা  দোয়া ও মোনাজাতপরিচালনা করেন আলহেলাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মৌওলানা আব্দুল মালেক। এ সময় উপস্থিত  সকলের মধ্যে শোক বিরাজ করতে দেখা যায়   ।