মৌগাছীতে নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের বছরের শুরু

Students start the year with the scent of new books
নিজেস্ব প্রতিবেদক: ০১ জানুয়ারি ২০২৬ ০৪:১৫ অপরাহ্ন সারা বাংলা
নিজেস্ব প্রতিবেদক: ০১ জানুয়ারি ২০২৬ ০৪:১৫ অপরাহ্ন
মৌগাছীতে নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের বছরের শুরু
মৌগাছীতে নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের বছরের শুরু

নতুন বছরের প্রথম দিনে হাতে নতুন পাঠ্যবই- এই আনন্দই শিক্ষার্থীদের পুরো বছরের পড়াশোনার প্রতি বিশ্বাস বাড়িয়ে দেয়। নতুন বইয়ের গন্ধ, ঝকঝকে প্রচ্ছদ আর নতুন পাঠের সম্মোহনী শিক্ষার্থীদের মনে জেগে তোলে উচ্ছ্বাস-উদ্দীপনা। 

বৃহস্পতিবার (০১ জানুয়ারী ২০২৬) বছরের প্রথম দিনে সারাদেশের মতো রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী উচ্চ বিদ্যালয়েও ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নতুন বই হাতে পেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নেহা খাতুন উচ্ছ্বাস প্রকাশ করে বলে, 'নতুন বছরের প্রথম দিনেই বই পেয়ে খুব ভালো লাগছে। নতুন বই মানেই নতুন প্রস্তুতি। বইগুলো হাতে পেয়ে এখন থেকেই পড়াশোনা শুরু করতে পারব।' নেহা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়বেন। 

 মৌগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান বলেন, আমাদের সময়ে বই পেতে বছরের অর্ধেকটা চলে যেত। তারপরেও বেশিরভাগ অভিভাবকের আর্থিক অবস্থা ভাল না থাকায় পুরাতন বই নিয়ে লেখা-পড়া করতে হতো। শুধু বই না পেয়েই অনেক শিক্ষার্থী ঝরে যেত। এখন সরকারিভাবে বিনামূল্যে বই দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। 

আবার শিক্ষাবর্ষের শুরুতেই বই না পেলে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে। পাঠ্যবই হাতে থাকলে শিক্ষার্থীরা ক্লাসের পাঠ অনুসরণ করতে পারে এবং বাড়িতে পড়াশোনার পরিকল্পনা করতে সুবিধা হয়। ফলে সময়মতো পাঠ্যবই বিতরণ শিক্ষার মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ শর্ত। বছরের শুরুতেই পাঠ্যবই হাতে পাওয়া শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। এতে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হয় এবং নিয়মিত পাঠদানে গতি আসে।

তিনি আরও বলেন, আমার বিদ্যালয়ে ষষ্ঠ ও নবম শ্রেণির বই পাওয়া গেছে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণির বই এখনো পাওয়া যায়নি। 

বই বিতরণ অআনুষ্ঠানিক এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, ফজলুর রহমান, সিরাজুল ইসলাম, ইব্রাহিম খন্দকার, আয়েশা বেগম, ওবাইদুর রহমান, জিল্লুর রহমান, মামুনুর রশিদ, আলমগীর হোসেন, আসমা খাতুন, শারমিন সুলতানা, ইসমত আরা খান, অরুনা খাতুন, মুসফিকা খাতুন প্রমুখ।