খালেদা জিয়ার মৃত্যুতে কক্সবাজার ৩নং ওয়ার্ড বিএনপি'র দোয়া মাহফিল আজ
Doa Mahfil
বিএনপি চেয়ারপারসন, ৩বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি।
জুমাবার ২ জানুয়ারি বড় বাজার জামে মসজিদে আছরের নামাজের পর উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া মাহফিলে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ সহযোগি সংগঠন নেতৃবৃন্দদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী।