চলন্ত ট্রেনে ৪৮৬৬ জন টিকিট বিহিন যাত্রীর নিকট থেক জরিমানা আদায় ৯৪৭৩৬৩ টাকা
বছরের শেষ একদিনে( ৩১ ডিসেম্বর) ১৪৩ টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৪ হাজার ৮৬৬ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে জরিমানাসহ মোট ৯ লাখ ৪৭ হাজার ৩৬৩ টাকা ভাড়া আদায় করা হয়েছে।১লা জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে, পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৮৮ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৭ টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ৯০৭ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ১৮০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৫০ হাজার ১৩৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের আয় দাঁড়িয়েছে ৫ লাখ ১৮ হাজার ৩১৫ টাকা। এছাড়া এদিন মোট ১ হাজার ২৪১টি টিকিট যাচাই করা হয়।
অন্যদিকে, ৩১ ডিসেম্বর, বুধবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯৭ জন টিটিই কাজ করেছেন। তারা ৬৬টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ১ হাজার ৯৫৯ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৪৮ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৩২ হাজার ৭২০ টাকা। সব মিলিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৯ হাজার ৭৭৮ টাকা। এ ছাড়া এদিন মোট ২ হাজার ৩৭০টি টিকিট যাচাই করা হয়।