কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ : বাতিল ২

Nominations of 3 candidates including Salahuddin Ahmed in Cox's Bazar-1 constituency valid: 2 rejected
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার: ০২ জানুয়ারি ২০২৬ ০৬:৫১ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার: ০২ জানুয়ারি ২০২৬ ০৬:৫১ অপরাহ্ন
কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ : বাতিল ২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।

যাচাই বাছাই শেষে চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়ন জমা দেয়া ৫ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, গন অধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদেরসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।

অপরদিকে মনোনয়ন পত্রে অসংগতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা রির্টানিং কর্মকর্তা মো. আ.মান্নান।