চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৩ জানুয়ারি ২০২৬ ০১:১৯ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৩ জানুয়ারি ২০২৬ ০১:১৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আত্ম অনুসন্ধান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রাযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় এই শ্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আত্ম অনুসন্ধান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি উম্মে সালমা রুমি। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রাং, রহনপুর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক, রুবেল আলি , বার্ণাভাস হাসদা, আলেক্স মার্ডি, মৌসুমিলতা সমিতির সভাপতি রফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ, সভা শেষে  হুইলচেয়ার সাতটা ও ট্রাই সাইকেল এক টা এবং সমিতির চারজন সদস্যকে দুই লক্ষ টাকা ঋণ প্রদান করা হয় ।