রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. মহুর আলীর বিদায় সংবর্ধনা

Farewell reception for Professor Md. Mahur Ali
নিজেস্ব প্রতিবেদক: ০৩ জানুয়ারি ২০২৬ ০৫:১৬ অপরাহ্ন সারা বাংলা
নিজেস্ব প্রতিবেদক: ০৩ জানুয়ারি ২০২৬ ০৫:১৬ অপরাহ্ন
রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. মহুর আলীর বিদায় সংবর্ধনা
রাজশাহী সরকারি কলেজের প্রফেসর ও অধ্যক্ষ মু. মহুর আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী সরকারি কলেজের প্রফেসর ও অধ্যক্ষ মু. মহুর আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে গত ৩ ডিসেম্বর শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে এই বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। এ সময় বক্তারা অধ্যক্ষ মু. মহুর আলীর দীর্ঘ শিক্ষকতা ও প্রশাসনিক জীবনের নানা দিক তুলে ধরে তার সততা, নিষ্ঠা ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিদায়ী বক্তব্যে প্রফেসর মু. মহুর আলী রাজশাহী সরকারি কলেজের সঙ্গে তার দীর্ঘদিনের স্মৃতিচারণ করেন এবং সহকর্মী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা শেষে বিদায়ী অধ্যক্ষের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করা হয়।