যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

BNP leader shot dead in the head
অনলাইন ডেস্ক ০৩ জানুয়ারি ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ০৩ জানুয়ারি ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন
যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা
.............সংগৃহীত ছবি

যশোরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

নিহত আলমগীর যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও শংকরপুর ইসাহাক সড়ক এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা আলমগীর হোসেনের মাথার বাঁ পাশে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।