চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Farewell reception at the Polytechnic
সৈয়দ মাহামুদ শাওন : ০৪ জানুয়ারি ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ন সারা বাংলা
সৈয়দ মাহামুদ শাওন : ০৪ জানুয়ারি ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ওমর ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন,কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনের মূল শক্তি। শুধু ভালো চাকরি নয়, নিজ উদ্যোগে উদ্যোক্তা হয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখাই হওয়া উচিত শিক্ষার্থীদের লক্ষ্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সেলিম আহমেদ,এ্যালামনাই এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুল জব্বার,মেস মালিক সভাপতি নূর আলম আমিন এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,শিক্ষকবৃন্দ ও বিদায়ী শিক্ষার্থীরা।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পাশাপাশি পলিটেকনিকের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

উল্লেখ্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগ থেকে ৪৭৯ জন শিক্ষার্থী কোর্স শেষ করে বিদায় নেয়।