তারেক রহমানের বাসভবনের সামনে থেকে সন্দেহভাজন দুজন আটক

Two arrested
বিজয়বাংলা ডেস্ক:- ০৪ জানুয়ারি ২০২৬ ০৬:২৮ অপরাহ্ন জাতীয়
বিজয়বাংলা ডেস্ক:- ০৪ জানুয়ারি ২০২৬ ০৬:২৮ অপরাহ্ন
তারেক রহমানের বাসভবনের সামনে থেকে সন্দেহভাজন দুজন আটক
............সংগৃহীত ছবি

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে সন্দেহভাজন  দুজনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স)।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দেন।

পুলিশ সূত্র জানায়, ওই ব্যক্তি বাসা ও গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করে।

বেলা ১১টা ১৫ মিনিটে একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুক নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের দাবি, সন্দেহভাজন হিসেবে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

আটক দুইজনের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে গুলশান জোনের ডিসি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কর্মকর্তাদের ফোন করলে তারা কোনো মন্তব্য করেননি।