মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক

Panic among police officers
আবুল কালাম আজাদ:-রাজশাহী ০৫ জানুয়ারি ২০২৬ ০৪:৫৯ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ:-রাজশাহী ০৫ জানুয়ারি ২০২৬ ০৪:৫৯ অপরাহ্ন
মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক
মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক

জুলাই অভ্যুত্থানের সময় যেসব থানা এলাকায় ছাত্র–জনতা শহীদ হয়েছেন, সেসব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) তালিকা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পাশাপাশি জেলার পুলিশ সুপার (এসপি) থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তালিকাও হচ্ছে। এই তালিকা করার পর তাঁদের নাম ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে।

রোববার(৪;জানুয়ারি)  সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এ ঘোষনা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 

নেতীরা।

এই ঘোষনার পর থেকেই, মাঠপর্যায়ের সকল পুলিশ সদস্য ও পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।       

            

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ঘোষণাটি শুধু অতীতের জবাবদিহির প্রশ্ন নয়, সামনে থাকা নির্বাচনী বাস্তবতার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে।

জুলাই অভ্যুত্থানে যেসব থানার আওতায় ছাত্র–জনতা শহীদ হয়েছেন, সেই সময়ের ওসিদের নাম ধরে মামলা করার উদ্যোগ এবং এসপি থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তালিকা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাওয়ার ঘোষণা স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের ভেতরে বড় ধরনের বার্তা দিচ্ছে। বার্তাটি স্পষ্ট—রাষ্ট্রীয় দায়িত্ব পালনের নামে সহিংসতা হলে ব্যক্তিগত দায় এড়ানোর সুযোগ থাকবে না।

কিন্তু প্রশ্ন হলো, এই উদ্যোগের প্রভাব কোথায় গিয়ে পড়বে।

বর্তমানে পুলিশ প্রশাসন এমনিতেই রাজনৈতিক চাপ, আস্থার সংকট ও পেশাগত অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে। সামনে একটি বিতর্কিত নির্বাচন। এই প্রেক্ষাপটে অতীত ঘটনার জন্য নাম ধরে মামলা করার ঘোষণা মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে। অনেকের মনে এই শঙ্কা ঢুকতে পারে যে, আজকের সিদ্ধান্ত কাল তাদের বিরুদ্ধে ব্যবহৃত হবে।

এর ফল দুই রকম হতে পারে। একদিকে পুলিশ আরও সতর্ক, এমনকি নিষ্ক্রিয় হয়ে পড়তে পারে, যা নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষাকে দুর্বল করে দেবে। অন্যদিকে, কেউ কেউ হয়তো আত্মরক্ষামূলক মানসিকতা থেকে অতিরিক্ত কঠোর হওয়ার পথ বেছে নেবে, যাতে ‘দায় এড়ানো’ যায়। দুই অবস্থাই নির্বাচনকে ঝুঁকির দিকে ঠেলে দিতে পারে।

এই প্রশ্নের উত্তরই ঠিক করবে, এই উদ্যোগ ইতিহাসের দায়বদ্ধতার পথে একটি পদক্ষেপ হবে, নাকি সামনে থাকা নির্বাচনকে আরও অনিশ্চিত করে তোলার আরেকটি অধ্যায়।