পূর্বঞ্চল রেলের সেতু প্রকৌশলীর শাস্তির দাবিতে সিআরবি'তে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি:- ০৫ জানুয়ারি ২০২৬ ০৫:০৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ০৫ জানুয়ারি ২০২৬ ০৫:০৮ অপরাহ্ন
পূর্বঞ্চল রেলের সেতু প্রকৌশলীর শাস্তির দাবিতে সিআরবি'তে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মচারী ট্রলিম্যান মোঃ নুরুল করিম (কাউছার)-এর সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অশোভন আচরণ, অকথ্য ভাষায় গালি/গালাজ ও আ/ত্মহত্যা/র প্ররোচনার অভিযোগের প্রতিবাদে

আজ সোমবার  (৫ জানুয়ারি ২০২৬) চট্টগ্রামের সিআরবি চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ১০টায় অনুষ্ঠিত এই সমাবেশে শ্রমিক ও কর্মচারীরা উপস্থিত থেকে অভিযুক্ত সেতু প্রকৌশলী মোঃ রিয়াসাদ ইসলাম-এর বিরুদ্ধে দৃ/ষ্টান্তমূল/ক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি বিষয়টি অবহিতকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জিএম/পূর্ব মহোদয় বরাবর স্মারক লিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়।সমাবেশে বক্তারা বলেন, রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে।