নিয়োগ বাণিজ্যের অভিযোগে পূর্বাঞ্চল রেলের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ACC files case against former railway official
আবুল কালাম আজাদ: ০৫ জানুয়ারি ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন জাতীয়
আবুল কালাম আজাদ: ০৫ জানুয়ারি ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন
নিয়োগ বাণিজ্যের অভিযোগে পূর্বাঞ্চল রেলের  সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
পূর্বাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশল দপ্তরের সাবেক সহকারী প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আবজুরুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।............সংগৃহীত ছবি

বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে পূর্বাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশল দপ্তরের সাবেক সহকারী প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আবজুরুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের রাজশাহী সহকারী পরিচালক আমির হোসাইন সোমবার (৫ জানুয়ারি) দুদকের রাজশাহী সমন্বিত কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়, সিআরবি চট্টগ্রামের অধীনে প্রধান যন্ত্র প্রকৌশলী (পূর্ব) দপ্তরে কর্মরত থাকাকালে সৈয়দ আবজুরুল হক খালাসি পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আটজন চাকরিপ্রার্থীর কাছ থেকে মোট ৬৫ লাখ টাকা গ্রহণ করেন।দুদকের নথি অনুযায়ী, ২০১৩ ও ২০১৫ সালে বাংলাদেশ রেলওয়েতে ৮৬৫টি খালাসি পদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিকে পুঁজি করে অভিযুক্ত কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করার কথা বলে অর্থ নেন। অভিযোগকারী পশ্চিমাঞ্চল রেলওয়ের সাবেক জ্যেষ্ঠ ওয়েলফেয়ার কর্মকর্তা ওয়ালি খান এসএ পরিবহন রাজশাহী শাখার মাধ্যমে এই অর্থ পাঠান।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সাবেক জ্যেষ্ঠ ওয়েলফেয়ার কর্মকর্তা ওয়ালি খানের সাথে    ০১৭১২২৪৭৪২২ নং মোবাই নাম্বারে কথা হয়। ওয়ালি খান বলেন,আমি সে সময় রেল শ্রমিকলীগের নেতা ছিলাম।সে সুবাধে খালাসির (মেকানিকাল) চাকুরীর তদবীরের জন্য রেলের কর্মচারী ও কর্মীরা আমার নিকট আসেন।

আমি মাধ্যম হয়ে বিষয়টি তৎকালীন  প্রধান যন্ত্র প্রকৌশলী (পূর্ব) দপ্তরের সৈয়দ আবজুরুল হকের সাথে কথা বলি।তিনি ৬৫ লাখ চুক্তিতে ৮ জনেরে চাকুরী নিশ্চিত করলে আমি এসএ পরিবহনের (রাজশাহী শাখার) মাধ্যমে নগদ ৬৫ লাখ টাকা  প্রেরণ করলেও  তিনি এই ৮ জনের কারো চাকিরী দেননি।

তবে তিনি কয়েক দফায় ২২ লাখ টাকার মত টাকা শোধ করেছেন বলে জানি বলেও জানান তিনি।

অন্যদিকে,দুদকের অনুসন্ধানে প্রাপ্ত নথিপত্র ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদে অর্থ লেনদেনের সত্যতা মিলেছে বলে মামলায় উল্লেখ করা হয়। এছাড়া ২০১৯ সালের ৭ জুলাই নোটারি করা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অভিযুক্ত সৈয়দ আবজুরুল হক অর্থ গ্রহণ ও তা ফেরত দেওয়ার অঙ্গীকারনামা প্রদান করেন।মামলায় আরও বলা হয়, অভিযুক্ত বর্তমানে চট্টগ্রামের উত্তর পাহাড়তলি এলাকায় বসবাস করেন। তবে গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

দুদক সূত্র জানায়, মামলাটি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।