কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
কক্সবাজার জেলা পুলিশের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অফিসার ও ফোর্সের মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
বুধবার ৭ জানুয়ারি ২০২৬ খ্রি. সকাল ৮টায় পরিদর্শন পরবর্তী সকাল ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ তাদের বিভিন্ন দাবি, সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত সমস্যাসমূহের সমাধান বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও উক্ত কল্যাণ সভায় অপহরণ মামলার ভিকটিম উদ্ধারে সফলতার জন্য আইজিপি মহোদয় কর্তৃক এবং মাদক উদ্ধার অভিযানে সন্তোষজনক সাফল্যের জন্য ডিআইজি মহোদয় কর্তৃক সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
কল্যাণ সভার শেষ পর্যায়ে জেলা পুলিশে কর্মরত এটিএসআই/১৪৭ মোঃ শফিউল আলমকে অবসরজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দুপুর ১২টায় ডিসেম্বর/২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় পুলিশ সুপার সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন এবং সকল থানার গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।