মায়ের কোলে ঘুমে কাতর আয়েশা ॥ বইছে কন কনে শীতের বাতাস
ছোট ফুট ফুটে দিপু আয়েশা রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মায়ের কোলে ঘুমে কাতর । বইছে কন কনে শীতের বাতাস । মা রহিমা তার পঙ্গু হাতে তাকে আদর করছে কিন্তু আয়েশার ঘুম ভাঙ্গাছে না । এ দৃশ্য উপভোগ করছে মানুষ রুপি লোকজন ঘটনাটি ৯ জানুয়ারী শক্রবারের আসে পাশে প্রচন্ড ভীড় কেউ কিনছেন শীতের পোশাক ,কেউ বা ফল খাবার । আয়েশাকে সহযোগিতা করে তাদের তো লাভ নেই । তাকে দেখেও না দেখার ভান তাদের । তারা অনেক ব্যাস্ত ,সময় নেই । আয়েশার বাবা এক সময় আড়াৎতে কাজ করতেন অসুস্থ তাই কোন কাজ পারে না । তাই সব কিছু দেখা শুনা করতে হয় আয়েশার পঙ্গু মা রহিমাকে তিনি পঙ্গু হয়ে ও থেমে যায়নি। আয়েশাকে ভালো রাখতে পরিবারকে ভালো রাখতে তার প্রতিদিনের সংগ্রাম। হঠাৎ চোখে পড়লো
এক বাবার কোলে একটি শিশু আয়েশার কাছে আসার জন্য ছটপট করছে । বাবাটি তার শিশুর হাতে ১০ টাকা দিলে সে কোল থেকে নেমে গুটি গুটি পায়ে আয়েশার কাছে এসে তাকে দেখতে থাকে ।কিন্তু আয়েশা ঘুমে বিভোর । বাবাটি নানা কথা বলে শিশুটিকে কোলে নিয়ে চলে গেলেন। এ দৃশ্য দেখে আরেকটি শিশু অবাক হয়ে সেখানে এসে দাাঁড়ালো। আসে পাশে থাকা কারো কোন প্রতিক্রিয়া দেখা গেল না । কারণ এই গুলি নিয়ে তারা অভ্যস্ত । ছবি তোলা দেখে একজন কয়েকটি টাকা দিলেন । আয়েশাকে নিয়ে তার মা রহিমা ও বাবা থাকেন রাজশাহী মহানগরীর হড়গ্রামে । জানা যায় তারা এই পর্যন্ত কোন সহযোগিতা পাননি । এত প্রতিবন্ধী সংস্থা আছে , প্রতিদিনই এই রকম সংস্থা প্রতিষ্টা হচ্ছে । কিন্তু তারা আয়েশাদের জন্য কি করছেন ? তারা যা করছেন তা প্রচার পরিচিতির জন্য তাদের কর্মকান্ড দেখে তাই মনে হয় । ভুপেন হাজারিকা ,নচিকেতা বা আজম খান যদি এ দৃশ্য দেখে কোন গান গাইতেন তাহলে তরুণ যুবকরা আনন্দে নেচে উঠতো হায় আমার স্বপ্নের বিচিত্র বাংলাদেশ । দৃর্ষ্টি ভঙ্গীর পরিবর্তন কবে হবে কে জানে । এই নিয়ে ভাবার কারোর সময় নেই যারা ভাবেন তারা নাকি পাগল । আয়েশা, রহিমাদের জন্য আছেন আল্লাহ এই তো জীবন । দূর থেকে ভেসে এলো একটি অনুষ্ঠান থেকে “ নোঙ্গর তোল তোল ,সময় যে এলো এলো ....” ।
শিশু আয়েশাকে বাঁচাতে এই ভাবে চলে পঙ্গু মা রহিমার জীবন ।