হিফজখানা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ

Distribution of winter clothes
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১১ জানুয়ারি ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১১ জানুয়ারি ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন
হিফজখানা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ
হিফজখানা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ

বাড়ছে শীতের দাপট। শীতবস্ত্রের অভাব অনেকের। শীত কষ্ট বেশিরভাগ গ্রামীণ জনপদের মানুষের। এমন মানুষদের পাশে থেকে একখানা শীতবস্ত্র সরেজমিন হাতে তুলে দিতে কাজ করছে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন। 

এরই মধ্যে দু'দফায় শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। 

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫টি হিফজখানা ও এতিমখানায় কম্বল বিতরণ করা হয়েছে।

এছাড়া সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৫টি এতিমখানা ও হিফজখানায় কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও গ্রামপুলিশরা উপস্থিত ছিলেন।

বিজয়বাংলা নিউজকে এসিল্যান্ড জানান, বরাদ্দ সাপেক্ষে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। চলমান শীত পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।