ইরানে সংঘাতে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

Hundreds of security forces killed, claims claim
অনলাইন ডেস্ক ১১ জানুয়ারি ২০২৬ ০৬:০৯ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১১ জানুয়ারি ২০২৬ ০৬:০৯ অপরাহ্ন
ইরানে সংঘাতে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে ইরানে চলা দুই সপ্তাহের বিক্ষোভ-সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই দাবি করা হয়েছে। এদিকে, দেশটির সংসদের স্পিকার সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানে মার্কিন সামরিক বাহিনী হামলা চালালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত হানবে তেহরান।

রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, ইসফাহান প্রদেশে সহিংসতায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছেন। এছাড়া দেশটির আইনপ্রয়োগকারী সংস্থার বিশেষ ইউনিটের কমান্ডার বলেছেন, দেশের বিভিন্ন শহরে দাঙ্গা দমন অভিযান পরিচালনার সময় বৃহস্পতিবার ও শুক্রবার নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন। 

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর অন্তত ১০৮ সদস্য নিহত হয়েছেন। ইরানের রেড ক্রিসেন্ট বলেছে, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণ ভবনে হামলার ঘটনায় সংস্থাটির একজন কর্মীর প্রাণহানি ঘটেছে।

• ট্রাম্পের হুমকি

বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানে সামরিক হামলা চালানো হতে পারে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক দিন ধরে হুমকি দিয়ে আসছেন। তার এই হুমকির জবাবে রোববার ইরানের সংসদে দেওয়া বক্তৃতায় দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ যুক্তরাষ্ট্রকে ‌‌ভুল হিসাব না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক এই কমান্ডার বলেন, ‌‌‘‘স্পষ্ট করে বলছি, ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ডের (ইসরায়েল) পাশাপাশি যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’’

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক তোহিদ আসাদি বলেছেন, ঘালিবাফের এই হুঁশিয়ারি অন্তত ভাষাগত দিক থেকে হলেও উত্তেজনায় নতুন এক মাত্রা তৈরি করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে খবরে বলা হয়েছে, সংসদ অধিবেশন চলাকালীন কয়েকজন আইনপ্রণেতা ডায়াসের দিকে ছুটে গিয়ে ‘‘আমেরিকার মৃত্যু’’ স্লোগান দেন।

• বিক্ষোভে নিহত ১৯২, দাবি আইএইচআরের

অপরদিকে, গত দুই সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ইরানে অন্তত ১৯২ জন নিহত হয়েছেন বলে রোববার দাবি করেছে নরওয়ে-ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)। এক হালনাগাদ প্রতিবেদনে সংস্থাটি বলেছে, চলমান এই সংঘাতে আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ।

আইএইচআর বলেছে, ইরানের ক্ষমতাসীন সরকার ও অর্থনৈতিক চাপের বিরুদ্ধে টানা দুই সপ্তাহের বিক্ষোভে অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। এর আগে ইরানে বিক্ষোভে ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছিল সংস্থাটি। তবে নতুন হিসাবে সেই সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

বাইরের শক্তির সমর্থনে বিভিন্ন গোষ্ঠী দেশের ভেতরে দাঙ্গা চালিয়ে যাচ্ছে অভিযোগে করে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের আইনশৃঙ্খলাবাহিনী। রোববার কয়েকশ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের জাতীয় পুলিশ।

এসএস

]মধ্যপ্রাচ্য

ইরানের খবর

ইরান ইসরাইল উত্তেজনা

যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প

জনপ্রিয়

ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করল সেনাবাহিনী

১

ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করল সেনাবাহিনী

বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা

২

বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা

চট্টগ্রামে গুলিতে নিহত জামায়াতকর্মী, গুলিবিদ্ধ ১

৩

চট্টগ্রামে গুলিতে নিহত জামায়াতকর্মী, গুলিবিদ্ধ ১

সর্বশেষ

ইরানে সংঘাতে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ-সহিংসতায় উত্তালইরানে সংঘাতে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

আগামী শুক্রবারের মধ্যে ঢাবি কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন: ভিপি সাদিক কায়েম

আগামী শুক্রবারের মধ্যে ঢাবি কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন: ভিপি সাদিক কায়েম

মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে : ডিবি

মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে : ডিবি