ঈদগাঁও পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬
6 arrested in special operation
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামি গ্রেফতার হয়েছে। গতকাল থানা এলাকার বিভিন্ন স্থানে গােপন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে আদালতের পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।
দৈনিক স্বদেশ প্রতিদিনকে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার জানান, আইনশৃঙ্খলার উন্নয়ন ও অপরাধীদের নিয়ন্ত্রণে আমাদের নিয়মিত অভিযান চলছে। গ্রেফতার আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানান স্থানীয়রা।