প্রচেষ্টা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
রাজশাহীর পবা উপজেলার আলিগঞ্জে বেসরকারি সংগঠন 'প্রচেষ্টা জনকল্যাণ সংস্থা'র ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এর আগে র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অসহায় ও দরিদ্র সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় প্রচেষ্টা জনকল্যাণ সংস্থা'র কার্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অত্র সংস্থার সভাপতি মকলেসুর রহমান সুন্দরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংস্কৃতিক কর্মী, সমাজকর্মী ও সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু।
এসময় অতিথি ছিলেন প্রভার নির্বাহী পরিচালক মোহাম্মদ এনামুল হক, রুডো নির্বাহী পরিচালক সোহাগ আলী, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার নির্বাহী পরিচালক মো. হাসিনুর রহমান, বাপ্পি সিকিউরিটি রাজশাহী বিভাগীয় প্রধান মো. মোখলেসুর রহমান মুকুল, রাজধানী হাসপাতাল এন্ড ডায়গনিক সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা মো. রুবেল হোসেন, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি মিস রিংকী খান।
অত্র সংস্থার কার্যনির্বাহী সদস্য আব্দুল আল নোমান মিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রনি হোসেন, বরেন্দ্র ইয়ুথ ফোরাম সাধারণ সম্পাদক পলি রাণী প্রামাণিক, স্বচ্ছলতা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালমান ফার্সী, বারসিকের প্রতিনিধি তহুরা খাতুন লিলি, আমার বাংলা তরুণ সংঘের সাধারণ সম্পাদক তাহমিদ জাকি সহ অত্র সংস্থার সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।