মুক্তিযুদ্ধে মা মারিয়ার অলৌকিক আর্শিবাদ

The miraculous blessing of Mother Mary
ওয়ালিউর রহমান বাবু ১৫ জানুয়ারি ২০২৬ ০১:০০ অপরাহ্ন বিশেষ সংবাদ
ওয়ালিউর রহমান বাবু ১৫ জানুয়ারি ২০২৬ ০১:০০ অপরাহ্ন
মুক্তিযুদ্ধে মা মারিয়ার অলৌকিক আর্শিবাদ
মা মারিয়ার প্রতি কৃতজ্ঞতায় প্রার্থনারত গ্রামবাসি।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যরা নাজেহাল হয়ে নির্যাতন হত্যাকাণ্ডের মাত্রা বাড়িয়ে দেয়।মা মারিয়ার অলৌকিক আর্শিবাদে বেঁচে যায় মুক্তিযোদ্ধা, আশ্রিত লোকজন ও গ্রামবাসী।


রাজশাহী জেলা সদর থেকে পশ্চিমে উত্তর দক্ষিন কোনে দামকুড়ার পশ্চিমে নবাইবটতলা গ্রাম। এখানে মুক্তিযোদ্ধাদের অবস্থানের খবর পেয়ে পাকিস্তানি সৈন্যরা গ্রামটি আক্রমন করে। মুক্তিযোদ্ধা আশ্রিত লোকজন গ্রামবাসীদের হত্যার জন্য ধরে নিয়ে গেলে খ্রীষ্টিয়ান সম্প্রদায়ের মানুষেরা তাদের প্রান ভিক্ষা চেয়ে মা মারিয়ার গির্জায় প্রার্থনা করতে থাকে।এমন সময় হঠাৎ করে আলৌকিক বিকট শব্দ শোনা যায়,পাকিস্তানি সৈন্যরা বন্দিদের ছেড়ে পালিয়ে এসে পাশের ডাইংপাড়ায় আগুন দেয়, মা মারিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবাইবটতলা গ্রামে প্রার্থনা অনুষ্ঠিত হয়। একাত্তরের সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর ১৬ জানুয়ারি এই গ্রামের মা মারিয়ার গির্জায় প্রার্থনা আলোচন মানত ও দিনব্যপী গ্রাম বাংলার ঐতিহ্যের মেলা বসে,ঘরে ঘরে পালিত হয় সার্বজনিন উৎসব। আগামীকাল ১৬ জানুয়ারীর উৎসবে প্রস্তুতি চলছে । প্রাথর্না পরিচালনা করবেন  বিশপ জের্ভাস রোজারিও   গ্রামগুলিতে এই আয়োজনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ সৃর্ষ্টি  হয়েছে     ।   

তথ্য সুত্র : নবাইবটতলা ও ডাইংপাড়ার গ্রামবাসি।

লেখক : তথ্য সংগ্রাহক রাজশাহী।