রাজশাহীতে ভোটের গাড়ির যাত্রা শুরু

The journey of the voting vehicle begins
নিজস্ব প্রতিবেদক(রাজশাহী):- ১৮ জানুয়ারি ২০২৬ ০২:৫০ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক(রাজশাহী):- ১৮ জানুয়ারি ২০২৬ ০২:৫০ অপরাহ্ন
রাজশাহীতে ভোটের গাড়ির যাত্রা শুরু
রাজশাহী কলেজ প্রাঙ্গণে ‘দেশের চাবি এখন আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে ভোটের গাড়ির যাত্রা শুরু হয়েছে।

রাজশাহী কলেজ প্রাঙ্গণে ‘দেশের চাবি এখন আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে ভোটের গাড়ির যাত্রা শুরু হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকে কলেজ এলাকায় ভোটারদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কার্যক্রম শুরু হয়েছে।

ভোটের গাড়িটি রাজশাহী কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে। এ সময় সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মাঝে ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণের আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে এবং ভোটারদের অংশগ্রহণ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী এ কার্যক্রম চলবে বলে জানানো হয়।