ভোট দিলেন আশরাফুল-মারুফারা

Ashraful-Marufara cast their votes
অনলাইন ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৬ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৬ অপরাহ্ন
ভোট দিলেন আশরাফুল-মারুফারা
সংগৃহীত ছবি

আজ বৃৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে ১৩তম জাতীয় নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক গণভোট’ হচ্ছে একইদিনে। আগামীর বাংলাদেশ কেমন হবে তা ব্যালটের মাধ্যমে নির্ধারণ করছে দেশের জনগণ।

এই ভোট উৎসবে যোগ দিয়েছেন খেলোয়াড়রাও। এদিন চট্টগ্রাম ৯ আসনে ভোট দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ঢাকা-৯ আসনে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলে ভোট দিয়েছেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান ব‍্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল

জনপ্রিয় কণ্ঠশিল্পী, বিসিবি পরিচালক এবং সাবেক ক্রিকেটার আসিফ আকবর কুমিল্লায় ভোট দিয়েছেন। এদিকে নিজ এলাকা থেকে প্রথমবার ভোট দিয়েছেন নারী দলের পেসার মারুফা আক্তার। সঙ্গে ছিল তার পরিবারও।