লিজার হোটেলিয়ার্স অব বাংলাদেশ-এর জমকালো ইফতার আয়োজন
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে লিজার হোটেলিয়ার্স অব বাংলাদেশ ২২ ফেব্রুয়ারি হোটেল আমারি ঢাকা-তে এক আন্তরিক ও মর্যাদাপূর্ণ ইফতার গেট-টুগেদারের আয়োজন করে। দেশের বিভিন্ন স্বনামধন্য লিজার হোটেলের হোটেলিয়াররা এ আয়োজনে অংশগ্রহণ করেন। সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আতিথেয়তা ও পর্যটন খাতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত হোটেলিয়ার শাহিদ হামিদ, মো. আল-আমিন এবং মহিবুল ইসলাম।
ইফতার আয়োজনটি গুস্তাভ-এর সৌজন্যে অনুষ্ঠিত হয়। স্পন্সর পার্টনার হিসেবে সহযোগিতা দয়ি পুষ্টি বাই টি কে গ্রুপ, মুমতাজ হারবাল প্রোডাক্টস, ইট্রিপি ডটকম, ইকো ট্রাভেলার্স, সেভয় আইসক্রিম এবং হসপিটালিটি পার্টনার হিসেবে হোটেল আমারি ঢাকা। তাদের আন্তরিক সহযোগিতায় আয়োজনটি সাফল্যমণ্ডিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এতে পর্যটন শিল্পের উন্নয়নে আতিথেয়তা খাত ও গণমাধ্যমের যৌথ উদ্যোগের গুরুত্ব আরও জোরালোভাবে প্রতিফলিত হয়।
সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল লিজার হোটেলিয়ার্স অব বাংলাদেশ-এর নবগঠিত ৬১ সদস্যবিশিষ্ট কমিটির আনুষ্ঠানিক ঘোষণা। সভাপতি মোহাম্মদ ইমরান হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শামীম হাসানের নেতৃত্বে এই কমিটি গঠিত হয়। নতুন এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আন্তরিকতা, ঐক্য এবং বাংলাদেশের লিজার হসপিটালিটি খাতকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।