কক্সবাজারে দ্রব্যমূল্য ও বিভিন্ন পণ্যের বাজার দর পর্যবেক্ষণে ভ্রাম্যমান আদালত

Md. Mahmudur Rahman Sayem
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫ অপরাহ্ন
কক্সবাজারে দ্রব্যমূল্য ও বিভিন্ন পণ্যের বাজার দর পর্যবেক্ষণে ভ্রাম্যমান আদালত
মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য ও বিভিন্ন পণ্যের বাজার দর পর্যবেক্ষণে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসন ও র‌্যাব-১৫ এর তত্ত্ববধানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য ও বিভিন্ন পণ্যের বাজার দর পর্যবেক্ষণে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গতকাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুর রহমান সায়েম এর নেতৃত্বে র‌্যাব-১৫ এর তত্ত্বাবধানে ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতে কক্সবাজার পৌরসভা ও লিংক রোড এলাকার বিভিন্ন দোকানে দ্রব্যমূল্য ও বিভিন্ন পণ্যের বাজার দর পর্যবেক্ষণে ভোক্তা অধিকার আইনের বিধান অনুযায়ী বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে কক্সবাজার বাজারঘাটার আমির হোসেনের মুদির দোকান এবং লিংক রোড মুহুরীপাড়ার ওমর কাসেমের মৌসুমী ফলের দোকানকে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৫ হাজার টাকা ও ১ হাজার টাকা করে পৃথকভাবে জরিমানা করা হয়। দ্রব্যমূল্য ও বিভিন্ন পণ্যের বাজার দর স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।