চট্টগ্রামে জাহাজ থেকে খালাস হচ্ছে ২৭ হাজার টন ডিজেল

27 thousand tons of diesel
অনলাইন ডেস্ক ০৯ মার্চ ২০২৬ ০৭:২৫ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক ০৯ মার্চ ২০২৬ ০৭:২৫ অপরাহ্ন
চট্টগ্রামে জাহাজ থেকে খালাস হচ্ছে ২৭ হাজার টন ডিজেল
২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছে জাহাজ ‘এমটি জিউ চি’। __সংগৃহীত ছবি

২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছে জাহাজ ‘এমটি জিউ চি’। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে।

এটি এরই মধ্যে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাশাপাশি এমটি লিয়ান হুয়ান হু নামের আরেকটি জাহাজ ২৭ হাজার টন ডিজেল নিয়ে আজ রাতে চট্টগ্রাম বন্দরের ডলপিন জেটিতে বার্থিংয়ের কথা রয়েছে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সোমবার ডিজেল নিয়ে দুটি জাহাজ আসছে। এতে দেশে জ্বালানির মজুত বাড়ছে।