টানা দ্বিতীয় সপ্তাহে দরপতনের পথে জ্বালানি তেল

fuel oil
অনলাইন ডেস্ক ১৩ নভেম্বর ২০২৬ ০৬:২০ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক ১৩ নভেম্বর ২০২৬ ০৬:২০ অপরাহ্ন
টানা দ্বিতীয় সপ্তাহে দরপতনের পথে জ্বালানি তেল
সংগৃহীত ছবি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে, যেখানে জ্বালানি তেলের দাম কমে টানা দ্বিতীয় সপ্তাহের মতো সাপ্তাহিক দরপতনের দিকে যাচ্ছে। আল জাজিরা

শুক্রবার (১৩ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা ০.২৯ শতাংশ কমে ৯৫ ডলার ৫৪ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা ০.৬৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ ডলার ১৮ সেন্টে দাঁড়ায়।

চলতি সপ্তাহজুড়ে তেলের বাজারে বেশ ওঠানামা দেখা গেছে। শুক্রবারের এই পতনের আগে টানা দুই দিন দাম বেড়েছিল।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনার খবরে বাজারে দাম কমে গিয়েছিল। তবে সৌদি আরবের অবকাঠামোয় ইয়েমেনের হুতিদের হামলা এবং তেলবাহী জাহাজে আক্রমণের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়, যার প্রভাব পড়ে দামে। 

এখন ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধের কারণে আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা কিছুটা কমেছে, আর তার ফলেই বাজারে নিম্নমুখী প্রবণতা ফিরে এসেছে।