রাজশাহীতে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
The body was recovered
রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, উদ্ধার করে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টা ১৫ মিনিটে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মরদেহটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।