বিকাশ-এ রঙিন ঈদ কার্ডসহ সালামি বাড়িয়ে দিচ্ছে ঈদের আনন্দ
পরিবর্তনশীল সময়ের সঙ্গে ঈদ উদ্যাপনের ধরনেও এসেছে নতুনত্ব। উৎসবের আমেজকে রাঙাতে বড়দের কাছ থেকে ছোটদের সালামি পাওয়ার চিরায়ত রীতিতে এখন যুক্ত হয়েছে প্রযুক্তির ছোঁয়া। দূর কিংবা কাছে– প্রিয়জনের কাছে নিমিষেই সালামি পৌঁছে দিতে ‘বিকাশ’ এখন হয়ে উঠেছে উৎসবের অবিচ্ছেদ্য অংশ।
ডিজিটাল ঈদ কার্ড আর নতুন সব উদ্ভাবনী ফিচারে এবার ঈদের আনন্দ আরও বর্ণিল।
গত কয়েক বছর ধরে ঈদুল ফিতরের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে বিকাশ-এ সালামি আদান-প্রদান। ‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’– জনপ্রিয় এই স্লোগান, মজার মজার মেসেজ আর সামাজিক মাধ্যমে ঈদ কার্ড শেয়ারের মধ্য দিয়ে ঈদের আনন্দকে সব প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে বিকাশ। এই উৎসবকে কেন্দ্র করে কিউআর কোড, রিকোয়েস্ট মানি, গ্রুপ সেন্ড মানি এবং ডিজিটাল ঈদ কার্ডের মতো নানা ফিচার সালামি লেনদেনে যোগ করেছে এক নতুন মাত্রা।
অফিসের সহকর্মী হোক বা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই-বোন, আত্মীয়স্বজন হোক বা পাড়া-প্রতিবেশী– সালামি লেনদেন সম্পর্কগুলোকে আরও কাছের করে তোলে। প্রিয়জনের কাছে না থেকেও কিংবা দীর্ঘদিন যোগাযোগ না থাকার কারণে তৈরি হওয়া দূরত্ব ঘোচাতে বিকাশ অ্যাপ থেকে কয়েকটি ক্লিকে পাঠানো ঈদ সালামি এবং সাথে লেখা অনুভূতির বার্তা সম্পর্কগুলোতে নতুন প্রাণ সঞ্চার করছে।