বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দিল এক্সিলেন্স স্কুল অ্যান্ড মাদরাসা টিউটোরিয়াল হোম

Excellence School and Madrasa Tutorial Home
বিশেষ প্রতিনিধি, জেসিকা শেখ ১৪ মার্চ ২০২৬ ০৪:৪৪ অপরাহ্ন সারা বাংলা
বিশেষ প্রতিনিধি, জেসিকা শেখ ১৪ মার্চ ২০২৬ ০৪:৪৪ অপরাহ্ন
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দিল এক্সিলেন্স স্কুল অ্যান্ড মাদরাসা টিউটোরিয়াল হোম
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দিল এক্সিলেন্স স্কুল অ্যান্ড মাদরাসা টিউটোরিয়াল হোম

রাজশাহীতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে এক্সিলেন্স স্কুল অ্যান্ড মাদরাসা টিউটোরিয়াল হোম।

প্রতিষ্ঠানটির উদ্যোগে ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তারা।

প্রতিষ্ঠানটির পরিচালক মিসেস দেলোয়ারা মাহমুদ বলেন, সাধারণ শিক্ষা ও মাদরাসা শিক্ষাকে সমন্বয় করে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।