নবনিযুক্ত রাসিক প্রশাসক ও জেলা প্রশাসকের শাহ মখদুম (রহ.) মাজার জিয়ারত

Visit to the shrine of Shah Makhdum (RA)
ছোটন সরদার ১৬ মার্চ ২০২৬ ০৩:২৮ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ১৬ মার্চ ২০২৬ ০৩:২৮ অপরাহ্ন
নবনিযুক্ত রাসিক প্রশাসক ও জেলা প্রশাসকের শাহ মখদুম (রহ.) মাজার জিয়ারত
নবনিযুক্ত রাসিক প্রশাসক ও জেলা প্রশাসকের শাহ মখদুম (রহ.) মাজার জিয়ারত

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং নবনিযুক্ত জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা হযরত শাহ মখদুম রুপোশ (রহ.)–এর মাজার জিয়ারত করেছেন।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার দরগাপাড়া এলাকায় অবস্থিত শাহ মখদুম (রহ.)–এর মাজারে তারা জিয়ারত করেন। এ সময় তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

মাজার জিয়ারতকালে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি শফিকুল ইসলাম শাফিক, মো. জয়নাল আবেদীন শিবলী এবং আবুল কালাম আজাদ সুইটসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।