নগরীতে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

21 cocktails and domestic weapons recovered
নিজেস্ব প্রতিবেদক: ১৮ মার্চ ২০২৬ ০১:৪৩ অপরাহ্ন সারা বাংলা
নিজেস্ব প্রতিবেদক: ১৮ মার্চ ২০২৬ ০১:৪৩ অপরাহ্ন
নগরীতে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত পৌনে ১টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়। 

রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করেছে। 

আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকালে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অভিযান চলাকালে সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা দেখতে পান র‌্যাব সদস্যরা। বস্তাগুলোতে বিস্ফোরক থাকতে পারে এমন সন্দেহ হলে ঘটনাস্থলে র‌্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তা দুটি পরীক্ষা করে মোট ২১টি ককটেল সদৃশ বস্তু শনাক্ত করেন।

এছাড়া একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে একটি কান্তাই (হাঁসুয়া), ছোট-বড় তিনটি ছুরি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও এসব ককটেল ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি। তাই প্রাথমিক অনুসন্ধানেও এর সঙ্গে জড়িতদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ধারণা, আসন্ন ঈদকে সামনে রেখে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দুর্বৃত্তরা এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুত করে রেখেছিল।

চন্দ্রিমা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার করা ককটেল ও দেশীয় অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে।

কারা এগুলো মজুত করেছিল তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব।