নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠিত

Iftar held with students
প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: ১৮ মার্চ ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: ১৮ মার্চ ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠিত
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠিত । ছবি: বিজয় বাংলা

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বুধবার সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। এতে প্রায় ৮০০ জন শিক্ষার্থী অংশ নেন। 


বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসানুল মবিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান,  প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আমিরুল ইসলাম, জোহরুল ইসলাম, মনোয়ার হুসেন জুয়েল, শরীফ হোসেন, নূর আলম, আনোয়ারুল ইসলাম, সেলিম রেজা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মাহমুদ। 


নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠিত । ছবি: বিজয় বাংলা

এসময় বক্তারা বলেন, নতুন-পুরনো সকল শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন আশাবান্ধব৷ একে-অপরের সাথে স্মৃতিচারণ করে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। আপনাদের এ আবেগ দেখে আমরাও আপ্লুত। সম্প্রীতির এ বন্ধন টিকে থাকুক কালের বিবর্তনেও।