অবৈধ ট্রলিং বোট ও জালসহ জেলে আটক

Arrested in jail, arrested in jail with illegal trawling boat and net
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৯ মার্চ ২০২৬ ০৬:৫৩ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৯ মার্চ ২০২৬ ০৬:৫৩ অপরাহ্ন
অবৈধ ট্রলিং বোট ও জালসহ জেলে আটক

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও বিপুল পরিমাণ ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় এক জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী যৌথভাবে উপজেলার জ্যামঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৬টি ট্রলিং জাল উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট এক জেলেকে আটক করা হয়।

জব্দ করা ট্রলিং বোট ও জাল এবং আটক জেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি।