চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে পূর্ণমিলনী ও গুণীজনদের সম্বোধনা অনুষ্ঠান উদযাপন
থাকি যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে
এই প্রতিপাদ্যকে সামনে রেখে
ঐতিহ্য ও গৌরবম ৫৪ বছর পূর্ণমিলনী ও গুণীজনদের সম্বোধনা অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর চৌডালা বসনিটোলা উচ্চ বিদ্যালয়ের মাঠে উদযাপন করা হয়েছে। আয়োজন করেন বসনিটোলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। সোমবার দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে আনন্দ শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বেরিয়ে বিভিন্ন এলাকা ঘুরে আলোচনা সভায় এসে যোগদেন। আলোচনা সভায় বসনিটোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আব্দুল মতিন, নওগাঁ নজিপুর সরকারি কলেজ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শবনম মোস্তারী, রাজশাহী গোদাগাড়ী মাধ্যমিক শিক্ষা অফিসার (পিআরএল) আমিরুল ইসলাম, বসনিটোলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান, আমিনুল ইসলাম, আতিকুর রহমান, আনোয়ার হোসেন, বসনিটোলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মকবুল হোসেন, আজাদ হোসেন, সিরাজউদ্দিন বিশ্বাস, মতিউর রহমান খাঁন, দেল আফরোজ, নুরুল ইসলাম, চৌডালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুল ইসলাম বসনিটোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসারুল হক, বসনিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফুর রহমান, চৌডালা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শরিফ উদ্দিন, উক্ত বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আকসারা আফরিন ও তাসনিম তুবাসহ অন্যরা উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশল জাহিদ হাসান। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।