নানান আয়োজনে পশ্চিম রেলের মহান স্বাধীনতা দিবস উদযাপন

রাজশাহী প্রতিনিধি:- ২৬ মার্চ ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
রাজশাহী প্রতিনিধি:- ২৬ মার্চ ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন
নানান আয়োজনে পশ্চিম রেলের মহান স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীর ভদ্রা রেলওয়ে মাঠে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে নিরাপত্তাবাহিনী (আরএনবি)’র উদ্যোগে বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে আরএনবি’র একটি চৌকস দল প্যারেডে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ। তিনি প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের সালামি গ্রহণ করেন।

এ সময় পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে নিরাপত্তাবাহিনীর চীফ কমান্ড্যান্ট  আশাবুল ইসলাম প্রধান অতিথির সাথে হ আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন,প্রধান বানিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস,প্রধান প্রকৌশলী আহমে মাসুম,প্রধান যান্ত্রীক প্রকৌশলী আমিনুল হোসেন,প্রধান অর্থ উপদেস্টা গৌরঙ্গ চন্দ্র দেবনাথসহ পশ্চিম রেলওয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আরএনবি সদস্যরা উপস্থিত ছিলেন।